🌺 শিমুল বাগান ভ্রমণ গাইড ২০২৬
সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর তীরে লাউয়ের গড়ে অবস্থিত শিমুল বাগান। এটি বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান। বসন্তকালে যখন শিমুল ফুল ফোটে, তখন এই বাগানটি তার সৌন্দর্যে মুগ্ধ করে তোলে।
শিমুল বাগানটি ২০০০ সালে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি প্রায় ১০০ বিঘা জমিতে তৈরি করেন। এই বাগানে প্রায় ৩০০০ শিমুল গাছ রয়েছে। বসন্তকালে যখন ফুল ফোটে, তখন চারদিকে লাল রঙের এক অপূর্ব দৃশ্য তৈরি হয়।
শিমুল বাগানটি বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য পর্যটক এই বাগানের সৌন্দর্য উপভোগ করতে আসেন।।
📍 অবস্থান
তাহিরপুর উপজেলা, সুনামগঞ্জ জেলা। যাদুকাটা নদীর কাছাকাছি প্রায় ১০০ বিঘা জমির উপর এই বাগানটি অবস্থিত।
শিমুল বাগান কখন যাবেন?
লাল টকটকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফাল্গুন মাসের শুরুর দিকে যেতে হবে। অর্থ্যাৎ ফেব্রুয়ারির ১০ থেকে ২৮ তারিখের মধ্যে গেলেই সেখানকার আসল সোন্দর্জ উপভোগ করতে পারবেন।
এবং বর্ষায় গেলে ফুল না থাকলেও সবুজ শিমুল বাগান, টাঙ্গুয়ার হাওর দেখা পাবেন। তখন পানিতে পরিপূর্ণ থাকে। তখন শিমুল বাগানে গেলে টাঙ্গুয়ার হাওর ও ঘুরে দেখতে পারবেন হাউসবোট করে।
🌸 ভ্রমণের সেরা সময়
- ফেব্রুয়ারি – মার্চ (ফুল ফোটার মৌসুম)
- সকাল ৮টা – ১১টা (ছবি তোলার জন্য আদর্শ)
- বিকেল ৩টা – সূর্যাস্ত (প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ)
🚗 কিভাবে যাবেন
ঢাকা থেকে:
মহাখালী, গাবতলী, সায়দেবাদ বা ফকিরাপুল থেকে সুনামগঞ্জ এর বাস (এনা, হানিফ, শ্যামলী ইত্যাদি)
নন-এসি বাসে ভাড়া প্রায় ৮০০–৮৫০ টাকা, এসি বাসে ১,০৫০–১,৩০০ টাকা
সময় লাগে প্রায় ৬ ঘন্টা
সুনামগঞ্জ থেকে শিমুল বাগান
সুনামগঞ্জ থেকে লাউড়েরগড় / তাহিরপুর হয়ে যেতে সময় লাগে প্রায় ২ ঘন্টা
মোটরসাইকেল: সারাদিন ভাড়া ১০০০–১৫০০ টাকা
সিএনজি: ১৭০০–২২০০ টাকা
বিকল্প: (লোকাল) সুনামগঞ্জ থেকে লাউড়েরগড় ১০০-১৫০ টাকা ভাড়া মোটরসাইকেল ও সিএনজি , তারপর নৌকায় নদী পার হতে ১০ টাকা। নদী পার হলেই শিমুল বাগান চুখে পরবে।
নেত্রকোণা থেকে
কলমাকান্দা → পাঁচগাঁও বাজার → মহিষখোলা → টেকেরঘাট → শিমুল বাগান
বর্ষায় নৌকাভ্রমণেরও ব্যবস্থা আছে
আনুমানিক খরচ:
- ঢাকা-শিমুল বাগান: ১০০০ টাকা জনপ্রতি লোকাল ভাড়া।
- হোটেল খরচ ১ দিনের জন্য ৬০০-৫০০০টাকা
- শিমুল বাগান প্রবেশ ফি: ৫০ টাকা
🏨 কোথায় থাকবেন
- হোটেল খন্দকার – বড়ছড়া বাজার, টেকেরঘাট
- হোটেল নীলাদ্রি – বড়ছড়া বাজার, টেকেরঘাট
- হিজল রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট – টেকেরঘাট
- হোটেল টাংগুয়া ইন – তাহিরপুর বাজার
- হোটেল আল মদিনা – বাদাঘাট বাজার, তাহিরপুর
- হোটেল মিজান – পূর্ব বাজার, সুনামগঞ্জ
- গ্রান্ড সুনামগঞ্জ – পুরাতন বাস্টেন্ড , সুনামগঞ্জ
- The Peace Palace Luxury Hotel & Restaurant, পুরাতন বাস্টেন্ড , সুনামগঞ্জ
🍛 খাবারের ব্যবস্থা
বড়ছড়া বাজার ও তাহিরপুর এলাকায় সাধারণ মানের হোটেল রয়েছে। স্থানীয় মাছ ও দেশীয় খাবার পাওয়া যায়।
📌 একদিনের ভ্রমণ পরিকল্পনা
সকাল: শিমুল বাগান ভ্রমণ →
দুপুর: স্থানীয় খাবার →
বিকেল: টাঙ্গুয়ার হাওর/যাদুকাটা নদী →
সন্ধ্যা: সুনামগঞ্জে ফেরা
একদিনের সুনামগঞ্জ ভ্রমণ। one day tour plan sunamganj
⚠️ ভ্রমণ টিপস
- ফুল ছেঁড়া থেকে বিরত থাকুন
- পানি ও সানস্ক্রিন সঙ্গে রাখুন
- ভিড় এড়াতে সকালে যান
- পরিবেশ পরিষ্কার রাখুন