
সুনামগঞ্জ জেলা ডটকম একটি তথ্যসমৃদ্ধ ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটি ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ—দুই মাধ্যমেই এটি সবার কাছে সুনামগঞ্জ জেলার প্রকৃতি, সংস্কৃতি, পর্যটন, খবর এবং ইতিহাস তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করছে।
এই উদ্যোগের প্রতিষ্ঠাতা ও পরিচালক এইচ. কে. মামুন, যিনি একটি আধুনিক ও সৃজনশীল প্ল্যাটফর্ম গড়ে তোলার মাধ্যমে সুনামগঞ্জকে দেশ-বিদেশে পরিচিত করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন।
আমাদের অ্যাপ ও ওয়েবসাইটের বৈশিষ্ট্য:
🔹 সুনামগঞ্জ জেলার জনপ্রিয় পর্যটন স্থানগুলোর তথ্য
🔹ডাক্তার ও হাসপাতালের তথ্য
🔹রক্তদান ও রক্তের খোঁজ
🔹গাড়ি ভাড়া ও লোকাল পরিবহন
🔹জরুরি নম্বর
🔹চাকরির তথ্য
🔹উদ্যোক্তাদের জন্য আলাদা সুযোগ
🔹বাসের সময়সূচি, দর্শনীয় স্থান, ক্রয়-বিক্রয়, মিস্ত্রির খোঁজ
🔹 সুনামগঞ্জকে তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত এবং সহজ করে দেওয়া।
🔹 ছবি ও ভিডিও গ্যালারি
🔹 স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বিবরণ
🔹 ব্যবহারকারী বান্ধব ডিজাইন ও সহজ নেভিগেশন
🔹 নিয়মিত আপডেট ও বিশ্বস্ত তথ্য সরবরাহ
আমরা বিশ্বাস করি, ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও পর্যটনকে তুলে ধরা সময়ের দাবি। তাই আপনারা আমাদের ওয়েবসাইট বা অ্যাপে ভিজিট করে সুনামগঞ্জকে নতুনভাবে আবিষ্কার করুন।
Contact Us📧 ইমেইল: hkmamun801@gmail.com
🌐 ওয়েবসাইট: www.sunamganjzila.com

নীলাদ্রি লেক বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন স্থান যা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট এলাকায় অবস্থিত। নীলাভ স্বচ্ছ পানি ও চারপাশের পাহাড়ি দৃশ্যের জন্য এই লেককে অনেকেই “বাংলার কাশ্মীর” বলে থাকেন।মূলত এটি একটি পরিত্যক্ত চুনাপাথরের খনি, যা পরে পানিতে ভরে গিয়ে একটি মনোরম লেকে পরিণত হয়েছে। স্বচ্ছ নীল পানি, পাহাড়ের ছায়া এবং শান্ত পরিবেশের কারণে প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ভ্রমণে আসেন।
নীলাদ্রি লেক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট এলাকায় অবস্থিত। এটি ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর পর্যটন স্থান।
নীলাদ্রি লেক সারা বছরই সুন্দর থাকে। তবে শীতকাল এবং বর্ষাকালে এর সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়।বর্ষাকালে লেকের পানি নীলাভ হয়ে ওঠে এবং চারপাশে সবুজ পাহাড়ের প্রতিফলন এক অসাধারণ দৃশ্য তৈরি করে।

ঢাকা থেকে মহাখালী, গাবতলী বা সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জের বাসে যেতে পারবেন। এনা, হানিফ, শ্যামলীসহ বিভিন্ন পরিবহন চলাচল করে।নন-এসি বাসে ভাড়া প্রায় ৮০০–৯০০ টাকা এবং এসি বাসে ১১০০–১৩০০ টাকা।ঢাকা থেকে সুনামগঞ্জ যেতে সময় লাগে প্রায় ৬–৭ ঘণ্টা।
সুনামগঞ্জ শহর থেকে লাউড়েরগড় যেতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা।মোটরসাইকেল ভাড়া: ১০০০–১৫০০ টাকা (সারাদিন) সিএনজি ভাড়া: ১৮০০–২৩০০ টাকা
কলমাকান্দা → পাঁচগাঁও বাজার → মহিষখোলা → টেকেরঘাট হয়ে সহজেই নীলাদ্রি লেকে পৌঁছানো যায়।
টেকেরঘাট ও বড়ছড়া বাজার এলাকায় ছোট ছোট হোটেল রয়েছে যেখানে দেশীয় খাবার ও তাজা মাছ পাওয়া যায়।




