
সুনামগঞ্জ জেলা ডটকম একটি তথ্যসমৃদ্ধ ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটি ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ—দুই মাধ্যমেই এটি সবার কাছে সুনামগঞ্জ জেলার প্রকৃতি, সংস্কৃতি, পর্যটন, খবর এবং ইতিহাস তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করছে।
এই উদ্যোগের প্রতিষ্ঠাতা ও পরিচালক এইচ. কে. মামুন, যিনি একটি আধুনিক ও সৃজনশীল প্ল্যাটফর্ম গড়ে তোলার মাধ্যমে সুনামগঞ্জকে দেশ-বিদেশে পরিচিত করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন।
আমাদের অ্যাপ ও ওয়েবসাইটের বৈশিষ্ট্য:
🔹 সুনামগঞ্জ জেলার জনপ্রিয় পর্যটন স্থানগুলোর তথ্য
🔹ডাক্তার ও হাসপাতালের তথ্য
🔹রক্তদান ও রক্তের খোঁজ
🔹গাড়ি ভাড়া ও লোকাল পরিবহন
🔹জরুরি নম্বর
🔹চাকরির তথ্য
🔹উদ্যোক্তাদের জন্য আলাদা সুযোগ
🔹বাসের সময়সূচি, দর্শনীয় স্থান, ক্রয়-বিক্রয়, মিস্ত্রির খোঁজ
🔹 সুনামগঞ্জকে তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত এবং সহজ করে দেওয়া।
🔹 ছবি ও ভিডিও গ্যালারি
🔹 স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বিবরণ
🔹 ব্যবহারকারী বান্ধব ডিজাইন ও সহজ নেভিগেশন
🔹 নিয়মিত আপডেট ও বিশ্বস্ত তথ্য সরবরাহ
আমরা বিশ্বাস করি, ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও পর্যটনকে তুলে ধরা সময়ের দাবি। তাই আপনারা আমাদের ওয়েবসাইট বা অ্যাপে ভিজিট করে সুনামগঞ্জকে নতুনভাবে আবিষ্কার করুন।
Contact Us📧 ইমেইল: hkmamun801@gmail.com
🌐 ওয়েবসাইট: www.sunamganjzila.com

টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সুনামগঞ্জ জেলার এক প্রাকৃতিক রত্ন। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি রামসার সাইট। স্থানীয় লোকজনের কাছে এটি ‘নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল’ নামেও পরিচিত।বর্ষায় দিগন্ত বিস্তৃত জলরাশি আর শীতে হাজারো অতিথি পাখির আগমনে মুখরিত এই হাওর প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য।
টাঙ্গুয়ার হাওর সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলায় অবস্থিত। বর্ষাকালে এর আয়তন প্রায় ২০,০০০ একর পর্যন্ত বিস্তৃত হয়।
টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ জলাভূমি। এখানে প্রায়:
হিজল ও করচ গাছের জলাবন এই হাওরের পরিবেশকে আরও বৈচিত্র্যময় করেছে।
বর্ষায় টাঙ্গুয়ার হাওর এক বিশাল জলরাশিতে পরিণত হয়, যাকে অনেকে মিঠাপানির সমুদ্র বলে। আকাশের প্রতিচ্ছবি, মেঘের ছায়া এবং জলের মাঝে ভাসমান গ্রামের দৃশ্য এক অপূর্ব পরিবেশ তৈরি করে।
শীতকালে পানি কমে গিয়ে ছোট ছোট বিল তৈরি হয়। এই সময় হাজার হাজার অতিথি পাখির আগমনে হাওর মুখরিত হয়ে ওঠে। পাখি পর্যবেক্ষকদের জন্য এটি একটি অসাধারণ স্থান।
হাউসবোট, ট্যুর ও ডে ট্রিপ বুকিংয়ের জন্য অফিসিয়াল Sunamganj Zila অ্যাপ ব্যবহার করুন।
📥 Sunamganj Zila App থেকে বুকিং করুন
ঢাকার সায়েদাবাদ বা মহাখালী বাসস্ট্যান্ড থেকে মামুন, এনা ও শ্যামলী পরিবহণের বাসে সরাসরি সুনামগঞ্জ যাওয়া যায়।
সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জের লোকাল বাস বা নীলাদ্রি এসি বাস পাওয়া যায়।
সুনামগঞ্জ শহর থেকে সিএনজি বা লেগুনা করে তাহিরপুর যেতে হয়। এরপর তাহিরপুর নৌকা ঘাট থেকে নৌকা বা হাউসবোট ভাড়া করে হাওরে প্রবেশ করা যায়।
অথবা আগে থেকে হাউসবোট বুক করে আসলে সুনামগঞ্জ থেকে হাওরের সুন্দর্য দেখে দেখে টাঙ্গুয়ার হাওর যাওয়া যায়।
স্থানীয় জনশ্রুতি অনুযায়ী টাঙ্গুয়ার হাওরকে একসময় ‘নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল’ নামে ডাকা হতো। এখানে বহু আগে থেকেই বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস ছিল।
১৯৯৯ সালে বাংলাদেশ সরকার এটিকে Ecologically Critical Area ঘোষণা করে এবং ২০০০ সালে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে রামসার সাইটের মর্যাদা পায়।




