
সুনামগঞ্জ জেলা ডটকম একটি তথ্যসমৃদ্ধ ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটি ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ—দুই মাধ্যমেই এটি সবার কাছে সুনামগঞ্জ জেলার প্রকৃতি, সংস্কৃতি, পর্যটন, খবর এবং ইতিহাস তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করছে।
এই উদ্যোগের প্রতিষ্ঠাতা ও পরিচালক এইচ. কে. মামুন, যিনি একটি আধুনিক ও সৃজনশীল প্ল্যাটফর্ম গড়ে তোলার মাধ্যমে সুনামগঞ্জকে দেশ-বিদেশে পরিচিত করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন।
আমাদের অ্যাপ ও ওয়েবসাইটের বৈশিষ্ট্য:
🔹 সুনামগঞ্জ জেলার জনপ্রিয় পর্যটন স্থানগুলোর তথ্য
🔹ডাক্তার ও হাসপাতালের তথ্য
🔹রক্তদান ও রক্তের খোঁজ
🔹গাড়ি ভাড়া ও লোকাল পরিবহন
🔹জরুরি নম্বর
🔹চাকরির তথ্য
🔹উদ্যোক্তাদের জন্য আলাদা সুযোগ
🔹বাসের সময়সূচি, দর্শনীয় স্থান, ক্রয়-বিক্রয়, মিস্ত্রির খোঁজ
🔹 সুনামগঞ্জকে তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত এবং সহজ করে দেওয়া।
🔹 ছবি ও ভিডিও গ্যালারি
🔹 স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বিবরণ
🔹 ব্যবহারকারী বান্ধব ডিজাইন ও সহজ নেভিগেশন
🔹 নিয়মিত আপডেট ও বিশ্বস্ত তথ্য সরবরাহ
আমরা বিশ্বাস করি, ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও পর্যটনকে তুলে ধরা সময়ের দাবি। তাই আপনারা আমাদের ওয়েবসাইট বা অ্যাপে ভিজিট করে সুনামগঞ্জকে নতুনভাবে আবিষ্কার করুন।
Contact Us📧 ইমেইল: hkmamun801@gmail.com
🌐 ওয়েবসাইট: www.sunamganjzila.com

সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর তীরে লাউয়ের গড়ে অবস্থিত শিমুল বাগান। এটি বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান। বসন্তকালে যখন শিমুল ফুল ফোটে, তখন এই বাগানটি তার সৌন্দর্যে মুগ্ধ করে তোলে।শিমুল বাগানটি ২০০০ সালে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি প্রায় ১০০ বিঘা জমিতে তৈরি করেন। এই বাগানে প্রায় ৩০০০ শিমুল গাছ রয়েছে। বসন্তকালে যখন ফুল ফোটে, তখন চারদিকে লাল রঙের এক অপূর্ব দৃশ্য তৈরি হয়।শিমুল বাগানটি বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য পর্যটক এই বাগানের সৌন্দর্য উপভোগ করতে আসেন।।
তাহিরপুর উপজেলা, সুনামগঞ্জ জেলা। যাদুকাটা নদীর কাছাকাছি প্রায় ১০০ বিঘা জমির উপর এই বাগানটি অবস্থিত।
লাল টকটকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফাল্গুন মাসের শুরুর দিকে যেতে হবে। অর্থ্যাৎ ফেব্রুয়ারির ১০ থেকে ২৮ তারিখের মধ্যে গেলেই সেখানকার আসল সোন্দর্জ উপভোগ করতে পারবেন।এবং বর্ষায় গেলে ফুল না থাকলেও সবুজ শিমুল বাগান, টাঙ্গুয়ার হাওর দেখা পাবেন। তখন পানিতে পরিপূর্ণ থাকে। তখন শিমুল বাগানে গেলে টাঙ্গুয়ার হাওর ও ঘুরে দেখতে পারবেন হাউসবোট করে।

মহাখালী, গাবতলী, সায়দেবাদ বা ফকিরাপুল থেকে সুনামগঞ্জ এর বাস (এনা, হানিফ, শ্যামলী ইত্যাদি)নন-এসি বাসে ভাড়া প্রায় ৮০০–৮৫০ টাকা, এসি বাসে ১,০৫০–১,৩০০ টাকাসময় লাগে প্রায় ৬ ঘন্টা
সুনামগঞ্জ থেকে লাউড়েরগড় / তাহিরপুর হয়ে যেতে সময় লাগে প্রায় ২ ঘন্টামোটরসাইকেল: সারাদিন ভাড়া ১০০০–১৫০০ টাকাসিএনজি: ১৭০০–২২০০ টাকা বিকল্প: (লোকাল) সুনামগঞ্জ থেকে লাউড়েরগড় ১০০-১৫০ টাকা ভাড়া মোটরসাইকেল ও সিএনজি , তারপর নৌকায় নদী পার হতে ১০ টাকা। নদী পার হলেই শিমুল বাগান চুখে পরবে।
কলমাকান্দা → পাঁচগাঁও বাজার → মহিষখোলা → টেকেরঘাট → শিমুল বাগানবর্ষায় নৌকাভ্রমণেরও ব্যবস্থা আছে
বড়ছড়া বাজার ও তাহিরপুর এলাকায় সাধারণ মানের হোটেল রয়েছে। স্থানীয় মাছ ও দেশীয় খাবার পাওয়া যায়।




