দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের জনপ্রিয় ও মানবিক চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ

দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের জনপ্রিয় ও মানবিক চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক সেবায় তাঁর অবদান স্থানীয় জনগণের কাছে বিশেষভাবে প্রশংসিত।শিক্ষাগত যোগ্যতা: বিএ এল এলবি ডিগ্রিধারী তিনি তার কর্মজীবন দীর্ঘদিন ধরে রাজনীতি ও সমাজসেবার সঙ্গে যুক্ত। তিনি দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সমুজ আলী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এবং রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও সুপরিচিত। ছাত্রজীবনে তিনি দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন, যা তাকে রাজনৈতিক অঙ্গনে সুদৃঢ় অবস্থান এনে দিয়েছে। চেয়ারম্যান হিসেবে তাঁর মানবিক সাহায্য, শিক্ষা বিস্তার ও গ্রামের অবকাঠামো উন্নয়নে অবিরাম প্রচেষ্টা সুরমার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার অন্যতম পরিচয়। তিনি বলেছেন, “প্রিয় সুরমা ইউনিয়নবাসীর ভালোবাসায় আমি দায়িত্ব পালন করছি একজন মানবিক চেয়ারম্যান হিসেবে। উন্নয়ন, শিক্ষা, মানবসেবা এবং জনগণের অধিকার আদায়ে কাজ করে যেতে চাই —চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদের অঙ্গীকার:উন্নয়ন অব্যাহত রাখা, সবসময় মানুষের পাশে থাকাশিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নঅসহায় মানুষের পাশে মানবতার সেবা তিনি আশা প্রকাশ করেছেন, “সুরমার ভবিষ্যৎকে আরও সুন্দর ও সমৃদ্ধ করতে আমরা সবাই একসাথে এগিয়ে যাব।”
ইনশাআল্লাহ।”

  • Related Posts

    সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার একটি সংক্ষিপ্ত ইতিহাস ও বৈশিষ্ট্য তুলে ধরা হলো:

    সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার একটি সংক্ষিপ্ত ইতিহাস ও বৈশিষ্ট্য তুলে ধরা হলো: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা একটি ঐতিহাসিক এবং কৃষিপ্রধান অঞ্চল। এর নামকরণ, প্রতিষ্ঠা, ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক ঘটনাবলী, অর্থনীতি এবং…

    See More
    যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

    শহরে অটোরিকশার ভাড়া নিয়ে প্রতিদিন যাত্রী ও চালকের ঝগড়া হয়। ভাড়া নিয়ে মহিলা যাত্রীদের সাথে অনেক ড্রাইভার অভদ্র আচরণ করে। সামান্য দূরত্বেও অতিরিক্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে।এসবের প্রতিকার প্রয়োজন।আগামী সোমবার…

    See More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Remember

    দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের জনপ্রিয় ও মানবিক চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ

    দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের জনপ্রিয় ও মানবিক চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ

    সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার একটি সংক্ষিপ্ত ইতিহাস ও বৈশিষ্ট্য তুলে ধরা হলো:

    সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার একটি সংক্ষিপ্ত ইতিহাস ও বৈশিষ্ট্য তুলে ধরা হলো:

    বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি:…

    সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার অন্তর্গত ফেনার বাঁক ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ গ্রাম কামধরপুর।

    সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার অন্তর্গত ফেনার বাঁক ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ গ্রাম কামধরপুর।

    যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

    যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

    যাদুকাটা নদী (Jadukata River)

    যাদুকাটা নদী (Jadukata River)